ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

লক্ষ্মীপুর রামগঞ্জে দুই কাউন্সিলর সমর্থকদের সংঘর্ষ, আহত ৫

ads

লক্ষ্মীপুরের রামগঞ্জে দুই কাউন্সিলর সমর্থকদের মাঝে সংর্ঘষে উভয়পক্ষের ৫ নেতাকর্মী আহত হয়েছেন। বুধবার দুপুরে রামগঞ্জ পৌরসভার রতনপুর ষ্টেশন মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই দিন দুপুরে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের (রতনপুর-মধুপুর) বর্তমান কাউন্সিলর মো. শাহাজাহান ও অনুষ্ঠিতব্য নির্বাচনে কাউন্সিলর প্রার্থী মো. রাশেদ সমর্থকদের মাঝে এ সংর্ঘষের ঘটনা ঘটে। দফায় দফায় সংঘর্ষে বর্তমান কাউন্সিলরের ভাতিজা জুনায়েদ হোসেন (১৯), ওই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক মো. মামুন (৩০), যুবলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ মোল্লা (৪২), সাবেক ছাত্রলীগ নেতা সফিক মোল্লা (৩৮), যুবলীগ নেতা সবুজ (৩২) ও যুবলীগ নেতা জাকির মোল্লা আহত হয়।এদের মধ্যে জুনায়েদ, মো. মামুনসহ তিনজনকে গুরুত্বর অবস্থায় রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।


বর্তমান কাউন্সিলরের সমর্থক ফিরোজ আলম জানান, কাউন্সিলর শাহাজাহান সাহেব শারিরীকভাবে অসুস্থ্য থাকায় আমি রামগঞ্জ জনতা ব্যাংক থেকে তার স্টেটমেন্ট আনতে গেলে অপর কাউন্সিলর প্রার্থী মো. রাশেদ গতিরোধ করে মো. শাহাজাহানকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়ে গালাগাল করে। এসময় আমি তাকে গালাগাল করতে নিষেধ করলে সে আমাকে শারিরীকভাবে লাঞ্চিত করে।


এদিকে কাউন্সিলর প্রার্থী মো. রাশেদ হামলা ও গালাগালের ঘটনাটি মিথ্যা বলে জানান, বর্তমান কাউন্সিলর শাহাজাহানের লোকজন লাঠিসোটা নিয়ে আমার অফিস মিটিং চলাকালে হামলা চালায়। এতে যুবলীগ নেতা শাহাদাৎ মোল্লা, সফিক মোল্লা, সবুজ ও জাকির মোল্লা মারাত্মক আহত হয়।


বর্তমান কাউন্সিলর মো. শাহাজাহান জানান, নির্বাচনকে প্রভাবিত করতে একটি গ্রুপ এলাকায় মহড়া দিচ্ছে, হুমকি-ধমকি দিচ্ছে। নির্বাচনের এখনো প্রায় একমাস বাকি থাকলেও আমার কর্মী সমর্থকরা তার বাহিনীর হাতে রক্তাক্ত হয়েছে। আমি এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছি।


রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উভয়পক্ষ ঘটনাস্থল ত্যাগ করেন। নির্বাচনকে কেন্দ্র করে কোন প্রকার অপ্রীতিকর ঘটনার সাথে যে-ই জড়িত থাকুক আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে হুসিয়ারি দেন তিনি।

ads
ads
ads

Our Facebook Page